দুর্গাপূজা: ভা র ত-কে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিল বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৭ AM

দুর্গাপূজা: ভা র ত-কে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ১১:৫৬:৩৯ PM

দুর্গাপূজা: ভা র ত-কে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের উদ্দেশে বিশেষ উপহার হিসেবে পাঠানো হলো সুগন্ধি চিনিগুড়া চাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চালভর্তি একটি পিকআপ ভ্যান ভারতের আগরতলার আন্তর্জাতিক স্থলবন্দরে প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো মোট ৫০০ কেজি চাল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে পৌঁছাবে। পরে সেখান থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে এ চাল বিতরণ করা হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রতিবেশী দেশ ভারতে বিশেষ উপহার পাঠায়। এবারের দুর্গাপূজায় চিনিগুড়া চাল পাঠানো হয়েছে, যা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর