সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃ ত্যু তে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃ ত্যু তে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৩:২৪:২৮ অপরাহ্ন

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃ ত্যু তে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

ছবি:নিজস্ব


সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সিলেটের সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

এ শোকবার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বর্ণাঢ্য কর্মজীবনে মরহুম মোহাম্মদ আবুল হোসেন ছিলেন সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র। অসাধারণ মেধাবী, স্পষ্টবাদী ও সত্যসন্ধানী সাংবাদিক। তার সাবলীল, বিশ্লেষণী লেখনী ও কথনের মাঝে সিলেট বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তার চলে যাওয়ার এ ক্ষতি অপূরণীয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা