আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হা ম লা
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৭ AM

আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৪:২৩:২৩ PM

আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হা ম লা

ফাইল ফটো


প্রশাসনের ভেতর থেকে তথ্য পাচার হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা ও ভৎর্সনা করা হয়েছে। এগুলোর সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত। ভেতর থেকে তথ্য লিক (পাচার) করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ রকম ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলমান। সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা করা হয়েছিল তখন আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তো যেতে চাইনি। ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং প্রশাসনের। এটি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এটি (হামলা) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর