তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে: হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৯:০৯:০২ অপরাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে: হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। বিএনপি হচ্ছে সবচেয়ে বেশী মজলমু ও জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে তৃনমূল বিএনপিকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংঠনের উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন তিনি । এসময় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং লেংগুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপজেলা মুক্তি যোদ্ধা দলের সভাপতি এম এ হক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, মনিরুল করিম মনির, এম এ মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা