ভারতীয় জিরার চালানসহ যুবক আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ভারতীয় জিরার চালানসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৫:৩৮:৩২ অপরাহ্ন

ভারতীয় জিরার চালানসহ যুবক আ ট ক

সংগৃহিত


সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় জিরাসহ এক যুবিককে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ কাভার্ড ভ্যান চালক এবং জৈন্তাপুর উপজেলার হেমু উত্তর শ্যামপুর গ্রামের কামাল হোসেন পাকির ছেলে। 

বুধবার দুপুরে এসএমপি'র মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানার এসআই (নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর এলাকার অভিযান চালান। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা ৬৭ বস্তা জিরার প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি। প্রতিকেজি বাজারমূল্য ৮০০ টাকা হিসাবে এর মোট দাম দাঁড়ায় ১৬ লাখ ৮ হাজার টাকা।

ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২০, তাং-২৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা