সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতির ইতিহাসের ধারাবাহিকতা র'ক্ষা করতে হবে: হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতির ইতিহাসের ধারাবাহিকতা র'ক্ষা করতে হবে: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৭:৫৮:০৯ অপরাহ্ন

সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতির ইতিহাসের ধারাবাহিকতা র'ক্ষা করতে হবে: হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র সবার। আমাদের রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ইতিহাস। এর ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সনাতন ধর্মালম্বীদের শরদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কামাইদ মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি । অনুষ্ঠানে গোয়াইন উপজেলা, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এর পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম  উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এখলাসুর রহমান, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক বিলাতুন নেছা, বিএনপি নেতা আপতাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পূজা কমিটির সভাপতি অমূল্য কুমার দাস, পূজা কমিটির সদস্য বিমল, যুগেন্দ্র চক্রবর্তী, ইউনিয়ন যুবদল নেতা ইকবাল হোসেন, শাহাদাত হোসেন, আফজল হোসেন, কলিম উল্যাহ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা