কোম্পানীগঞ্জে জ মি য়তে র জনসভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জ মি য়তে র জনসভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৯:৩৭:৪৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জ মি য়তে র জনসভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি  জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় চন্দ্রনগর ও বিকাল সাড়ে ৪টায় দয়ার বাজার পয়েন্টে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান। প্রধান উদ্বোধক ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ ফজল উদ্দীন।

এসময় প্রধান বক্তা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। অন্যায়ের কাছে আপস নয়, ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে জমিয়ত সবসময় জনগণের পাশে থাকবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা