কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০২:৫১:০৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও 'রাসূল (স:) এর আদর্শ : আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আল-ফুরক্বান ছাত্র সংসদের আয়োজনে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নাতে রাসূল (স.) ক্বেরাত, বক্তব্য, কবিতা ও হাদিস বিষয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী ফখরুল ইসলাম মাসরূরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফ হোসাইন।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাড়ুয়া মাঝপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ জামাল উদ্দীন, জামেয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী মুহিব্বুর রহমান নূরী, আঞ্জব কোম্পানি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী গাজী মাসুদুর রহমান খাঁন, জামেয়া হাজী আব্দুল মতিন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী রুহুল আমিন সিরাজী, দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম রশীদুর রহমান হাবীবী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী, পাড়ুয়া কলেজের শিক্ষক নাজমুল হুসেন ও মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, মামুনুর রশীদ চৌধুরী, মাহফুজ আহমদ হালকার, মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল ওয়াদুদ মাওদুদ, সিনিয়র শিক্ষক মাওলানা আজির উদ্দিন, মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, শিক্ষক মাওলানা বদরুল ইসলাম মাওলানা কামরান আহমদ মাস্টার হোসাইন আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা