এখন সময় বি এ ন পি র: মহাসচিব মির্জা ফখরুল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

এখন সময় বি এ ন পি র: মহাসচিব মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৩:১৯:১০ অপরাহ্ন

এখন সময় বি এ ন পি র: মহাসচিব মির্জা ফখরুল

ফাইল ফটো


এখন সময় বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না।এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’

‘বিএনপি কী দিচ্ছে?’ এমন শিরোনামে তিনি লেখেন-

• সংবিধান সংস্কার– ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।

• শুধু সুষ্ঠু নির্বাচন – প্রকৃত ফলাফল।

 • ক্ষমতা জনগণের হাতে।

 • দুই মেয়াদই যথেষ্ট– আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।

 • এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন– শুধু ভোট নয়, মতামতের অধিকার।

 • কাগুজে ব্যালটই সমাধান– নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।

 • জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক