নিউইয়র্কে হা ম লা কারীদের বি রু দ্ধে মা ম লা আখতারের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে হা ম লা কারীদের বি রু দ্ধে মা ম লা আখতারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৩:৫৪:২০ অপরাহ্ন

নিউইয়র্কে হা ম লা কারীদের বি রু দ্ধে মা ম লা আখতারের

ফাইল ফটো


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগের নোত-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। এক ভিডিওবার্তায় বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানান আখতার হোসেন।

জানা গেছে, দুই জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করা হয়েছে। আখতারের অভিযোগ, এয়ারপোর্টে হামলার পর লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে।ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা আজ সন্ধ্যায় হামলা করার উদ্দেশ্যে আবার হোটেলের লবিতে এসেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা মামলা দায়ের করেছি।’

গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হন এনসিপির নেতারা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন এবং গালাগাল করেন। এসময় আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন উত্তেজিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক