কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে অপহরণের চেষ্টা, আ ট ক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে অপহরণের চেষ্টা, আ ট ক ২

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৭:০৩:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে অপহরণের চেষ্টা, আ ট ক ২

ছবি:নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে শাহেদ আহমদ (১৯) নামে এক যুবককে অপহরণের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেইটের কাছে চেকপোস্ট পুলিশ তাদের আটক করে। আটকরা হলো— কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের আব্দুল কাদেরের পুত্র জুবায়ের হোসেন (২৫) এবং লোভাহাওর গ্রামের ওহাব আলীর পুত্র জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বর্নি হাইটেক পার্কে নিজের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল শাহেদ। এসময় জুবায়ের এবং জয়নুল তাদেরকে আটকায় এবং বলে— 'এখানে প্রেমটেম করা যাবে না। করতে চাইলে চাঁদা লাগবে'। এ দুজনের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় প্রেমিক শাহেদ। একপর্যায়ে দাবিকৃত চাঁদা না পেয়ে শাহেদকে তারা জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে ভোলাগঞ্জের দিকে রওয়ানা করে। উপজেলা পরিষদ গেইটের কাছে পৌঁছামাত্র পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করে শাহেদ। পুলিশ ধাওয়া দিয়ে লাছুখাল ব্রিজে গাড়িসহ তাদেরকে আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা