জৈন্তাপুরে পিকআপ ইজিবাইক মুখোমুখি সং ঘ র্ষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পিকআপ ইজিবাইক মুখোমুখি সং ঘ র্ষ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৭:৪৮:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে পিকআপ ইজিবাইক মুখোমুখি সং ঘ র্ষ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের আসামপাড়া নামক স্হানে বালু বোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু সহ মোট তিনজন আহত হয়েছে।

আহত যাত্রীরা হলেন সাদিয়া আক্তার (৫) ও মাহিন (৩)। তারা দুইজন ভাইবোন। তারা উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের পুত্র কন্যা। তাদের দুইজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত অপর যাত্রী সাদ্দাম হোসেন (৩৫)। তিনি ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার পুত্র। 

স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেল ৫:৩৫ ঘটিকায় সাদিয়া মাহিন তাদের অভিভাবকের সাথে আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় ইজিবাইক যোগে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন। একই ইজিবাইকে সাদ্দাম ও ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি উপজেলার আসামপাড়া ব্রীজ অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই একটি ডিআই পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘাতক ডিআই পিকআপটি স্হানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌছেছে। ঘাতক গাড়ীটি বর্তমানে পুলিশের জিম্বায় আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা