গোয়াইনঘাট এলজিইডি কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাট এলজিইডি কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৮:৪৩:২৭ অপরাহ্ন

গোয়াইনঘাট এলজিইডি কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেট জেলা এলজিইডি কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর ) বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য আমির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কন্টাক্টর লুৎফুর রহমান।

প্রধান অতিথীর বক্তব্য রাখেন,সিলেট জেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম এবং উপদেষ্টা বাবু রাখাল দে, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ,সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসাসিয়েশনের সদস্য এম এ মতিন, লোকমান উদ্দিন,আব্দুল জব্বার,ফারুক আহমদ,সিরাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ মতিন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদের নাম ঘোষণা করা হয় এবং আগামী ৩০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কন্টাক্টরগণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা