জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রে ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রে ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৯:২৫:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রে ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাইট্রাস গবেষনা কেন্দ্রে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ অঞ্চলে বাস্তবায়নাধীন তিনদিন ব্যাপী অনুষ্ঠিত সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, ইমাম,পুরোহিত,ইউপি সদস্য, মহিলা বিষয়ক মাঠকর্মী, এনজিও প্রতিনিধিগণ এতে অংশ গ্রহন করেন। 

গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় ফলিত পুষ্টি বিষয়ক বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাসিনুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া, বারটান সুনামগঞ্জ অঞ্চল প্রধান মো: মুশফিকুছ সালেহীন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার। 

২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে আমন্ত্রিত অতিথি বৃন্দ সনদপত্র বিতরণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা