জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৭:০২:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি:নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে সেপ্টেম্বর)  বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দেখতে চায়। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সমাবেশে জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—১) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,২) সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,৩) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,৪) সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,৫) জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল খালিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে উপজেলা জামায়াতের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জৈন্তাপুর উপজেলা ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে তামাবিল মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

এ সময় বিক্ষোভ মিছিলে উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, শিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা