৫দফা দাবী বাস্তবায়নে বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

৫দফা দাবী বাস্তবায়নে বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৯:০৭:১৬ অপরাহ্ন

৫দফা দাবী বাস্তবায়নে বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

ছবি:নিজস্ব


জুলাই সনদের অবিলম্ভে বাস্তবায়ন, আওয়ামীলীগের দোসর ও আদিপত্যবাদী ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ কর্মসূচি, পথসভা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা শাখা।

শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলা খেলাফতের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর দক্ষিণপ্রান্তে এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহ-সভাপতি ক্বারী উবায়দুর রহমান।

বিশ্বনাথ উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী এম আশরাফুল হক ও সহ সেক্রেটারী হাবিবুর রহমান আনছারীর যৌথ সঞ্চালনায় সভাপতি মাও আব্দুল মতিন এর সভাপতিত্বে   পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন, খেলাফত যুব মজলিসের সভাপতি নজির আহমদ,খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি নুরুল ইসলাম,দশঘর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাও আব্দুস সামাদ, রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাও জালাল উদ্দিন, সেক্রেটারী মাওলানা ফয়সল আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি লুৎফুর রহমান, রামপাশা ইউনিয়ন শাখার সহসভাপতি রইছ আলী, সিলেট পশ্চিম জেলা শাখার সেক্রেটারী নোমান আহমদ সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা