কোম্পানীগঞ্জে মাকে নি র্যা ত ন, ছেলের কা'রা'দ'ণ্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মাকে নি র্যা ত ন, ছেলের কা'রা'দ'ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৯:৩০:৪০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মাকে নি র্যা ত ন, ছেলের কা'রা'দ'ণ্ড

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে নিজের মাকে নির্যাতন করার অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডিত তোফাজ্জল ইসলাম ওই গ্রামের হাবিব মিয়ার পুত্র।

জানা গেছে, মাদকাসক্ত তোফাজ্জলের পিতা হাবিব মিয়া প্রবাসে থাকতেন। ছেলে তার মাকে নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন করে জেনে বাড়িতে ফিরে আসেন। ছেলেকে বোঝাবার চেষ্টা করেন। কিন্তু সে সংশোধন না হওয়ায় বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানাকে জানান হাবিব। 

অভিযোগ পেয়ে তোফাজ্জলকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া তাকে তিন মাসের কারাদণ্ড দেন।  

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা