পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০২:৩৮:৫৪ অপরাহ্ন

পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে "টেকসই উন্নয়নে পর্যটন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু। স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন, গোয়াইনঘাট থানার এসআই মারুফ আল মুকিত, ব্যবসায়ী আব্দুল আহাদ, আশুক সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জাফলং শাখার সভাপতি অংশু গোসাই রানা, জাফলং সীমান্ত ঐক্য পরিষদের আহ্বায়ক ডালিম আহমেদসহ জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, বৃহত্তর জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও স্টুডিও মালিক সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘ, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘ, জাফলং ফটোগ্রাফার সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘ, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্টরা।

সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা