সিলেটে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি সারওয়ার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেটে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি সারওয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৬:১৬:২২ অপরাহ্ন

সিলেটে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি সারওয়ার

সংগৃহিত


সিলেট শহরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্য। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে শহরের রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেন। তিনি শুধু নির্দেশনা দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানালেন, "এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।"

সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, "পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।"

তিনি আরও বলেন, "পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন—এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।"

আজকের এই উদ্যোগকে শহরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে শহর পরিচ্ছন্নতায় অংশ নেন।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা