সাদাপাথর থেকে পর্যটকের গাড়ি চু*রি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সাদাপাথর থেকে পর্যটকের গাড়ি চু*রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৬:৩৩:১৪ অপরাহ্ন

সাদাপাথর থেকে পর্যটকের গাড়ি চু*রি

সংগৃহিত


সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে একটি প্রাইভেট কার (প্রিমিও) চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পর্যটক জানান, শনিবার সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। গাড়িটি নদীর ঘাটে পার্ক করে ড্রাইভারসহ পুরো দল সাদাপাথর এলাকায় ঘুরতে যান। প্রায় চার ঘণ্টা পর, সকাল ১১টায় ফিরে এসে দেখা যায় গাড়িটি আর সেখানে নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে এবং জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।

চুরি হওয়া গাড়িটি উদ্ধারে সহায়তা করার জন্য গাড়ির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে এই নাম্বারে (০১৩২০১১৭৯৯৫) যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সাদাপাথর পর্যটন এলাকা থেকে কে বা কারা পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে গেছে। গাড়ি চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোরচক্রকে ধরতে এবং গাড়ি উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা