কোম্পানীগঞ্জে পাঁচদফা দাবিতে জা'মা'য়া'তে ইস*লামীর মি ছি ল ও সমাবেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পাঁচদফা দাবিতে জা'মা'য়া'তে ইস*লামীর মি ছি ল ও সমাবেশ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৯:৪৪:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পাঁচদফা দাবিতে জা'মা'য়া'তে ইস*লামীর মি ছি ল ও সমাবেশ

ছবি: নিজস্ব


জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা।

শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট- ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী আব্বাস মোহাম্মদ তোরাব, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল খায়ের, মুহাম্মদ আজমান আলী, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, জামায়াত নেতা ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন খান প্রমুখ।

তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনি ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা