জৈন্তাপুরে বিদেশী ম দ ও বিপুল পরিমাণ এয়ার গানের গু*লি উ'দ্ধা'র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশী ম দ ও বিপুল পরিমাণ এয়ার গানের গু*লি উ'দ্ধা'র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১০:৫২:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে বিদেশী ম দ ও বিপুল পরিমাণ এয়ার গানের গু*লি উ'দ্ধা'র

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর থেকে ১১৬ বোতল বিদেশী মদ এবং চোরাচালানকৃত ৩৫ হাজার ৮০০ রাউন্ড এয়ার গানের গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ । এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট জেলার জৈন্তাপুর থানার ডিবির হাওর এলাকার অদীর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে অদীর বিশ্বাসের তিন পুত্র—শিপুল বিশ্বাস (২৫), বিপুল বিশ্বাস (২৮) ও টিপলু বিশ্বাস (২৩)-কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘর তল্লাশি করে খাটের নিচে ও শোকেসের ভিতরে রাখা ১১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই বাড়ি থেকে ৮৫টি কৌটার ভেতরে রাখা মোট ৩৫ হাজার ৮০০ রাউন্ড চোরাচালানকৃত এয়ার গানের গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর জব্দকৃত মদ ও এয়ার গানের গুলি জৈন্তাপুর  মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ ( অতিরিক্ত পুলিশ সুপার) বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা