সিলেটে দুই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সিলেটে দুই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০২:৪০:৪৬ অপরাহ্ন

সিলেটে দুই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি কর্তৃক একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ অয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পুসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। 

এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। একই অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী একাধিক নৌকাও জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা