কাস্টঘরে ইয়াবাসহ মা দ ক কারবারি আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কাস্টঘরে ইয়াবাসহ মা দ ক কারবারি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০৫:২৯:৪৩ অপরাহ্ন

কাস্টঘরে ইয়াবাসহ মা দ ক কারবারি আ ট ক

সংগৃহিত


সিলেট নগরীর কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নয়ন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃত মো. নয়ন হোসেন এসএমপির মোগলাবাজার থানার হবিনন্দী গ্রামের মো. দেলুয়ার হোসেনের ছেলে।

রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, আটক নয়ন হোসেনের কাছ থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন কাষ্টঘরস্থ সুইপার কলোনীর পুরাতন বিল্ডিংয়ের গেইটের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশীকালে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১৬ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা