গোলাপগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৭:১৪:৩৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলার ঐতিহ্যবাহি ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণসহ কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।  

সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. জিন্নুর রহমান। 

আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর  এসপিও মোহাম্মদ মহিম উদ্দিন,  পূবালী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার ম্যানেজার মো: স্যামুয়েল আহমদ, সাপ্তাহিক সকালের দিগন্ত'র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান(বাংলা) মো: আব্দুর রহিম,  বিভাগীয় প্রধান (পদার্থ)  মো: এরশাদ আলী, প্রভাষক মোহাম্মদ জুলহাস মিয়াসহ অত্র কলেজ ও পূবালী ব্যাংক শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ব্যাপক ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা