সিলেট চেম্বারের নির্বাচন: মনোনয়ন জমা দিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সিলেট চেম্বারের নির্বাচন: মনোনয়ন জমা দিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৮:৩৭:০৪ অপরাহ্ন

সিলেট চেম্বারের নির্বাচন: মনোনয়ন জমা দিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ

ছবি: নিজস্ব


আগামী পহেলা নভেম্বর শনিবার অনুষ্টিতব্য দি ‘সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত ফালাহ উদ্দিন-হুমায়ূন ও শিহাব প্যানেলের নেতৃবৃন্দ।

আজ সোমবার বেলা ৩টার দিকে জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী হুমায়ুন আহমেদ, সহসভাপতি পদপ্রার্থী দৈনিক জৈন্তাবর্তার প্রকাশক মাসুম ইফতেখার রসুল শিহাব, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সুহেল, মোজাহিদ খাঁনা গুলশান, মো. মাসনুন আকিব বড়ভূইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডাক্তার নুরুল আলম সিদ্দিকী, ইমতিয়াজ মো. তাহমিন সুবহান, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মোহাম্মদ তোফায়েল হোসেন কচি, এ এইচ এম মুস্তাকিম চৌধুরী অনি, এসোসিয়েট প্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম। 

মনোনয়নপত্র জমাদানকালে তাদের সাথে প্রায় শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চায়। আমরা নির্বাচিত হলে সিলেটে পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তোলতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাবো। সিলেটের তরুণদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি সহ নানা উদ্যোগ নেওয়া হবে। 

নেতৃবৃন্দ সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নির্বাচিত করতে সিলেটের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা