র‌্যা*গিংয়ের দায়ে বহিষ্কার শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

র‌্যা*গিংয়ের দায়ে বহিষ্কার শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ০২:১৭:১৫ অপরাহ্ন

র‌্যা*গিংয়ের দায়ে বহিষ্কার শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি অনুষ্ঠিত ২৩৭নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে একজনকে আজীবন বহিষ্কারসহ ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী শাবিপ্রবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মুস্তাফিজ অয়নকে ৪ সেমিস্টার, শরিফুজ্জামান খান আতিফ, সাবিদ আবরার তাজিম, অনিক আহমেদ, প্রীতম সাহা, সুয়েল রানা, যুবায়ের হোসেন তালুকদার জিম, মো. নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর ও মিঞা মোহাম্মদ সাইদুল বাশার রিফাতকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

এদিকে, গত বছরের ২৭ নভেম্বর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের ৫ জন নারী শিক্ষার্থী একই বিভাগের ১৫ জন জুনিয়র শিক্ষার্থীকে শহীদ মিনারে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশাকে ৪ সেমিস্টার বহিষ্কার এবং ফারজানা মেহেরুন নূহা, তাসমিল্লাহ আলম মাইশা, লামিয়া ইসলাম জুঁই ও শ্রাবণী দে প্রীয়ার আজীবন ছাত্রী হল থেকে সিট বাতিল করা হয়েছে।

এ ছাড়াও গত বছরের ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের বাসায় রাতে র‌্যাগিংয়ের অভিযোগে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাগর হোসেন এবং সাখাওয়াত হোসেনকে সরাসরি ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী এবং নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হলে সিট বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা