জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে : হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে : হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ০৭:২২:১১ অপরাহ্ন

জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে : হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুল হাকিম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষ বুকে ধারন করে রেখেছেন। বিগত ১৭ টি বছর ভোট দিতে পারেনি জনগন।আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটাই জনগণের প্রত্যাশা।সে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে এবং বিএনপি দেশ পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানি গন্জ বাসী এটি জনগণ মেনে নেবে না।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা পূর্ব আলীর গাও ইউনিয়নে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্হানীয় বাঘের সড়ক বাজারে বিকাল ৪ ঘটিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গনসংযোগ শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২নংওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাঃ বদরুল আলমের পরিচালনায় উক্ত পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আং রশিদ,অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাহিদ আলী ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আং করিম কুটি, সাংগঠনিক সম্পাদক আং হাসিব, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম,, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা