ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০২:২৭:২৬ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ছবি : সংগৃহীত


শারদীয় দুর্গাপূজার টানা চারদিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে বুধবার (১ অক্টোবর) দেশের অন্যতম প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হয়ে যানজটের মাত্রা আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপে নিয়ন্ত্রণে সময় লাগছে।

এক যাত্রী বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। তবে এবার যানজট এত ভয়াবহ হয়েছে যে, কখন বাড়ি পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

আরেক বাসযাত্রী অভিযোগ করে বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’ ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না।’

হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা