কোম্পানীগঞ্জে জমিয়তের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জমিয়তের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৮:১৯:৪৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জমিয়তের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১অক্টোবর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বুধবারিবাজার ও ধলাইব্রীজ পূর্ব পাড়ে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান। প্রধান উদ্বোধক ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির এবং বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ ফজল উদ্দীন

প্রধান বক্তা ও সিলেট-৪ আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুফতি রুহুল আমিন সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ

সভা সঞ্চালনা করেন ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাবেক অর্থ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান। মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির দোয়ার মাধ্যমে উক্ত নির্বাচনী সভা সমাপ্ত করা হয়

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা