২৪ ঘণ্টায় ডে ঙ্গুতে দুইজনের মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৩৯৬
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৮ AM

২৪ ঘণ্টায় ডে ঙ্গুতে দুইজনের মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৩৯৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৫ ০৪:২৩:২৭ PM

২৪ ঘণ্টায় ডে ঙ্গুতে দুইজনের মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৩৯৬

ফাইল ফটো


সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৬ জন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন ও রাজশাহী বিভাগে ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর