সিলেটে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সিলেটে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৫ ০৮:১২:০৯ অপরাহ্ন

সিলেটে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল

ছবি: নিজস্ব


অল্প সময়ের মধ্যেই সিলেটে চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। এ হাসপাতাল চালু হলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের আর চিকিৎসার জন্য রাজধানী ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে না।

আজ বৃহস্পতিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সারওয়ার আলম বলেন, “সিলেটে খুব অল্প সময়ের মধ্যেই একটি সয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল চালু করা হবে। আগামী ৩ মাসের মধ্যেই এই হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে এসে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। তারা দেখতে এসেছিলেন কাজ কতদূর এগিয়েছে এবং সম্পন্ন হতে আর কত সময় লাগবে।

হাসপাতালটি চালু হলে সিলেটসহ পার্শ্ববর্তী এলাকার ক্যান্সার রোগীরা ঢাকার ভিড় ও ভোগান্তি এড়িয়ে নিজ এলাকায় উন্নত চিকিৎসা নিতে পারবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা