সিলেটে বিএনপির ঘাঁটি আরও সুসংহত হবে: কাইয়ুম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সিলেটে বিএনপির ঘাঁটি আরও সুসংহত হবে: কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৭:৫৮:৪৭ অপরাহ্ন

সিলেটে বিএনপির ঘাঁটি আরও সুসংহত হবে: কাইয়ুম চৌধুরী

ফাইল ছবি


সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শুধু আসন ভাগাভাগি বা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়- এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।

তিনি বলেন, “বিএনপির দূর্গখ্যাত সিলেট আগামীর নির্বাচনে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে। জনগণ ধানের শীষের প্রতি যে সাড়া ও প্রত্যাশা দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশিত স্বচ্ছতার মাধ্যমে দেশ গঠনে সিলেট সর্বোচ্চ অবদান রাখবে।”

 বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টায় লালাবাজারের একটি হোটেল মিলনায়তনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “লালাবাজার ইউনিয়ন আমাদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানে নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে বিজয়ের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। ঘরে ঘরে গিয়ে জনগণের দুঃখ–দুর্দশার কথা শুনতে হবে এবং বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচার করতে হবে। তাহলেই জনগণ বিএনপিকেই বেছে নেবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দলের প্রতি আনুগত্য অটুট রাখতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গ্রাম থেকে শহর, হাট-বাজার থেকে প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহির আলী, জিলাল খান, আলাউদ্দিন, এডভোকেট মাহবুবুর রহমান, শমশের খান, আনসার আহমদ, যুবদল নেতা আব্দুল বাসিত মোক্তাদির ও দেলোয়ার আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিম ও মোহন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা