সিলেটে তারেক রহমানের যে বার্তা দিলেন এম এ মালিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সিলেটে তারেক রহমানের যে বার্তা দিলেন এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৮:৪৩:২০ অপরাহ্ন

সিলেটে তারেক রহমানের যে বার্তা দিলেন এম এ মালিক

ছবি: সংগৃহীত


সিলেট জেলার যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের পিতা শফিক মিয়া গত শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সিলেট নগরীর পপুলার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৩ অক্টোবর) দক্ষিণ সুরমা থানার লালবাজার এলাকার খালপাড় জামে মসজিদে জুমার নামাজের পর জানাজায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। 

এসময় এম এ মালিক জানান, তিনি শফিক মিয়ার মৃত্যুর সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন। 

তিনি আরও বলেন, ‘তারেক রহমান শফিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তিনি সকলকে মরহুমের জন্য দোয়া করতে আহ্বান জানিয়েছেন।’

শফিক মিয়ার সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেন এম এ মালিক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা