দক্ষিণ সুরমার তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এম এ মালিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ১১:৫৭:৪৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমার তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এম এ মালিক

ছবি: সংগৃহীত


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তেতলি ইউনিয়নের ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, দক্ষিণ সুরমায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিএনপি ক্ষমতায় গেলে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।

শুক্রবার (৩ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় এম এ মালিক বলেন, ‘আমি তেতলি ইউনিয়নের সন্তান হিসেবে গর্বিত। এখানকার তরুণরা মেধাবী ও প্রতিভাবান। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো পেলে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। এজন্য আমি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এনে স্থানীয় তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের জন্য সরকারি বা বেসরকারি জায়গা নির্বাচন করা হবে। তার আশা, একদিন তেতলি ইউনিয়ন দেশের সেরা ইউনিয়ন হিসেবে পরিচিত হবে।

রাজনৈতিক প্রসঙ্গে এম এ মালিক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশকে বিদেশের কাছে বন্ধক রেখেছে।’

তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। জাতীয় সরকার গঠনের মাধ্যমেই দেশকে চলমান সংকট থেকে বের করা হবে।

এ সময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী ও দেশীয় তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ক্রিকেটার ইমরান আলী এনাম এম এ মালিকের কাছে দাবি জানান, তিনি যদি সংসদে নির্বাচিত হন, তবে তেতলি ইউনিয়নে মানসম্মত মাঠ ও শরীরচর্চার অবকাঠামো গড়ে তুলবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, কমলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ, তেতলি ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কয়েস আহমেদ, সিলেট জেলা যুবদল নেতা মিনার হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রবীণ ও তরুণরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা