জৈন্তাপুরে ২০০ পিস ই'য়া'বা সহ আ ট ক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ২০০ পিস ই'য়া'বা সহ আ ট ক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৯:০০:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে ২০০ পিস ই'য়া'বা সহ আ ট ক ২

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

আটক হওয়া দুই যুবক হলে জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের বালিদারা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ৪ঠা অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এদিন সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলাম ও উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ফরফরা যাত্রী ছাউনি হতে তাদের দুইজনকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রবিবার পুলিশ পাহারায় আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা