গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০১:৪৯:৪৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিশ্ব শিক্ষক দিবসে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজমান শরীফ, প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক, কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনা বেগম, পরিচালনা কমিটির সদস্য হারুন আহমদ ও অভিভাবক জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শরিফ আহমদ ও ফারহানা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ৯ জন বিজয়ীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা