বিশ্ব শিক্ষক দিবসে জৈন্তাপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে জৈন্তাপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৩:৩৩:০২ অপরাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে জৈন্তাপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ছবি:নিজস্ব


বিশ্বজুড়ে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক "বিশ্ব শিক্ষক দিবস-২০২৫"পালন করা হলো সিলেটের জৈন্তাপুর উপজেলায়।  

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”  এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের  আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়  র‍্যালি ও আলোচনা সভা।

শনিবার (৫ই অক্টোবর)  সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খাঁজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা।  

এ সময়  বক্তব্যে তিনি  বলেন,  শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নন, একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মের গুণাবলি, নৈতিকতা ও দেশপ্রেম গঠনে প্রধান ভূমিকা রাখেন। গুণী শিক্ষকগণই গড়ে তোলেন গুণী শিষ্য। এই পেশার মর্যাদা ও গুরুত্ব সময়ের চেয়ে বহুগুণ বেশি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আবেদ হাসান, উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন  

শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন  মো: নাজির আলী ও শহিদ মিয়া,আবু সুফিয়ান, অঞ্জনা দেবী নাথ, আব্দুর রহিম, ফখরুল ইসলাম, সিরাজুল হক, বিকাশ চন্দ্র দেব, অলিউর রহমান, হাবিবুর রহমান, মামুনুল ইসলাম, কলিম উল্লাহ, ফয়েজ আহমেদ, নুরুল আলম, বুরহান উদ্দিন প্রমুখ।

এ সময়  বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা