নাটোরে এয়ারগানের গুলিতে যুবক আ হ ত, আ ট ক ৩
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

নাটোরে এয়ারগানের গুলিতে যুবক আ হ ত, আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৫:৪১:৪৩ PM

নাটোরে এয়ারগানের গুলিতে যুবক আ হ ত, আ ট ক ৩

সংগৃহিত


নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করে আহত করার অভিযোগে তিনজন শিকারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলস নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত রিপন কাজী একই গ্রামের আনসার কাজীর ছেলে।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের জাহিদ, সামাউন ও আশরাফুল নামে তিন যুবক রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকারের চেষ্টা করছিলেন। এ সময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রিপন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে জাহিদ, সামাউন ও আশরাফুলকে আটক করে গণপিটুনী দেয়।

আহত রিপনকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ তিনজন পাখি শিকারিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর