পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৫:৪৬:০৪ PM

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে

সংগৃহিত


অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ভারতে দুর্গাপূজার মণ্ডপে বাংলাদেশি প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি সংযোজন—দুটি ঘটনাই একই সূত্রে গাঁথা।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”

সম্প্রতি খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে ওই জেলায় টানা কয়েকদিন উত্তেজনা বিরাজ করছিল। আট দিন পর গতকাল শনিবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যে ধর্ষণের ঘটনা নিয়ে এতো তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিক্যাল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। জনগণের সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।”

এর আগে খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সেই মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর