জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৭:০১:৫৮ অপরাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করা হয়েছে। 

রবিবার (৫ই অক্টোবর)  বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলা বাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে রাংপানি নদী সংলগ্ন ঘাটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

এ সময় অভিযান চলাকালে রাংপানি নদীর ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা আট হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরে প্রশাসন ও টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত বালু গুলো স্পট নিলাম দেয়া হয়। 

এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি টাস্কফোর্সের অভিযানে আরো অংশ নেয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, জব্দকৃত বালু স্হানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্তভাবে নিলাম করা হয়ে। নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা। তিনি বলেন পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বালু  উত্তোলন না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা