সিলেটে ব্যবসায়ীকে মা*রধর করে ১৫ লাখ টাকা ছি*নতাই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেটে ব্যবসায়ীকে মা*রধর করে ১৫ লাখ টাকা ছি*নতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০২:৩৫:৩০ অপরাহ্ন

সিলেটে ব্যবসায়ীকে মা*রধর করে ১৫ লাখ টাকা ছি*নতাই

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর সুবিদবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর নাম বিজিত লাল দাস।

তার অভিযোগ, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আর পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্তাধিকারী। 

জানা গেছে, রাতে বিজিত লাল দাস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় আসার পর ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসএমপির বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ব্যবসায়ী বিজিত লালের সাথে কথা বলেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা