সিলেটে নারীর আ*পত্তিকর ছবি-ভিডিও ছ*ড়ানো সাবেক স্বামী গ্রে*প্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেটে নারীর আ*পত্তিকর ছবি-ভিডিও ছ*ড়ানো সাবেক স্বামী গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০২:৫০:০২ অপরাহ্ন

সিলেটে নারীর আ*পত্তিকর ছবি-ভিডিও ছ*ড়ানো সাবেক স্বামী গ্রে*প্তার


সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব জানায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর এলাকার বাসিন্দা। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তার বিয়ে হয় সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে সুহেল আহমদের (৪০) সঙ্গে। বিয়ের পর স্বামী নানা অজুহাতে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভিকটিম তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।

তবে এরপরও সুহেল বিভিন্নভাবে তার কাছে টাকা দাবি করতে থাকেন। টাকা না পেয়ে সুহেল স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা ভিকটিমের নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন এবং দুই লাখ টাকা দাবি করেন। ভিকটিম এতে রাজি না হলে ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন সুহেল।

এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সুহেল আহমদকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা