সিলেটে যুবলীগ নেতার জা*মিন নামঞ্জুর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেটে যুবলীগ নেতার জা*মিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন

সিলেটে যুবলীগ নেতার জা*মিন নামঞ্জুর


সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। কয়ছরের পক্ষ থেকে জামিনের চাওয়া হলে বিচারক আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

কয়ছরের জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট তাজ উদ্দিন। 

এর আগে রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল বাগবাড়িস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে কয়ছরকে গ্রেপ্তার করে। কয়ছর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে। 

জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় রাখা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা