সিলেটে শুরু হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সিলেটে শুরু হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৮:৩৪:৪৫ অপরাহ্ন

সিলেটে শুরু হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি: নিজস্ব


সিলেটে প্রথমবারের মতো শুরু হলো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশ মেলা ২০২৫।

সোমবার (৬ অক্টেবর) নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেনশন হলে মেলার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। 

বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি বিদেশি শতাধিক স্টল রয়েছে। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ টিকেট ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা