চৌঘরী বাজারে উদ্বোধন হলো ইউনিয়ন বিএনপি কার্যালয়ের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

চৌঘরী বাজারে উদ্বোধন হলো ইউনিয়ন বিএনপি কার্যালয়ের

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১১:১৩:৫৪ অপরাহ্ন

চৌঘরী বাজারে উদ্বোধন হলো ইউনিয়ন বিএনপি কার্যালয়ের

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার  (৬অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, “বিএনপি সবসময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছিত ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শাহজান আহমদ প্রমুখ।

এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন কার্যালয় উদ্বোধনকে প্রাণবন্ত করে তোলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা