সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় মা দ ক দ্রব্য সহ আ ট ক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় মা দ ক দ্রব্য সহ আ ট ক ১

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৫:৩৫:১৬ অপরাহ্ন

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় মা দ ক দ্রব্য সহ আ ট ক ১

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যে ও পিকআপ গাড়িসহ একজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব বর্ণির মৃত আম্বর আলীর ছেলে আজাদ মিয়া(৩৬)।

মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সিলেট টু কোম্পানীগঞ্জ মহাসড়কের বহরের ঘাটা নামক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ( ঢাকা মেট্রো: ন ১২-৩৪২৯)  জব্দসহ মাদক কারবারি  আজাদ মিয়া কে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়,সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই দিদারুল আলম ও এএসআই  সিদ্দিক খলিফার অভিযানে ৩৮ বোতল ভারতীয় ইন্ডিয়ান হুইসকি,১৪ বোতল ভারতীয় বুটকা ও ৬৩ ফেনসিডিল ৬৩ বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবদুল্লাহ আল মামুন জানান,তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা