দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রবাসীরা ভূমিকা রাখছেন: ইলিয়াসপত্নী লুনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রবাসীরা ভূমিকা রাখছেন: ইলিয়াসপত্নী লুনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ১১:০৭:৪৭ অপরাহ্ন

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রবাসীরা ভূমিকা রাখছেন: ইলিয়াসপত্নী লুনা

ছবি: নিজস্ব


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে তাদের প্রেরিত রেমিট্যান্স যেমন অক্সিজেনের মতো কাজ করছে, তেমনি দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছেন। আগামীর বাংলাদেশ গঠনে ও পরিবর্তনের সংগ্রামে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট এর নিজস্ব ফুটবল মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইলিয়াসপত্নী আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। আগামীতেও যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মান উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। 


তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে কমিটির সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল জলিল। 

বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষেই এ ট্রাস্ট কাজ করছে। আজ আমরা নিজস্ব মাঠ উদ্বোধন করলাম। ইতিমধ্যে শতাধিক তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ চলছে। আগামীতে ট্রাস্ট থেকে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য সচিব আজিম উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা