বি এন পি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ: এমরান চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বি এন পি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ: এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ১১:৩০:০৭ অপরাহ্ন

বি এন পি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ: এমরান চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো, তার দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ। পরিবর্তনের আওয়াজ তুলে তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছেন।

তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে গণঐক্যের ডাক দিয়েছেন, জনকল্যাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছেন। অন্য পরিকল্পনাও পাইপলাইনে আছে। তাই চলুন, তারেক রহমানের হাতে হাত রেখে এগিয়ে যাই সমৃদ্ধির সোপানে।

তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিয়ানীবাজার পৌর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর আবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর আহমদ, সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, শ্রীধরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বুরহান উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি নুরুর রহমান হেলাল, বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান বেলা। এসময় উপস্থিত ছিলেন আলাই উদ্দিন আলাই, পৌর বিএনপি নেতা মোস্তাক আহমদ, জব্বার আহমদ, মাসুক আহমদ, আইনুল আবেদীন, ইয়াছিন রিফাত, সুজন আহমদ, আমিন রিজবী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা