ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৩:৪৯:৫৬ অপরাহ্ন

ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন

ছবি:নিজস্ব


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে “ব্লাড ক্যাম্পেইন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারিতা তুলে ধরা এবং ভবিষ্যতে রক্তদানে উৎসাহিত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন

সৈয়দ জুবায়ের আহমদ, সুমন আহমদ, উপজেলা সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রাফি, সৈয়দ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস ছামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিদ মিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তায়েছ আহমদ, সদস্য জুনায়েল আহমদ, সেজু আহমদ ও সাহেল আহমদ প্রমুখ।আয়োজকরা জানান, সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ব্লাড ক্যাম্পেইন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা